1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রাঙ্গাবালীতে বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

  • প্রকাশিত: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৯ বার পড়া হয়েছে

ফিরোজ ফরাজী রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ৬২ বছরের এক বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের বাইলাবুনিয়া গ্রাম থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।পুলিশের প্রাথমিক পাওয়া তথ্যমতে, মানসিক সমস্যা ও পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করতে পারে।মৃতদেহ পাওয়া ব্যক্তির নাম মফিজুল ইসলাম হাওলাদার। তিনি ওই গ্রামের মৃত মুনসুর হাওলাদারের ছেলে। পেশায় মফিজুল দিনমজুর ছিলেন। স্থানীয়রা জানান, স্ত্রী এবং সন্তানসহ পাঁচ সদস্যের সংসার ছিল মফিজুলের।পুলিশ জানায়, শুক্রবার দুপুরে বাড়ি সংলগ্ন বনায়নের একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মফিজুলের মৃতদেহ দেখতে পায় পরিবারের লোকজন ও এলাকাবাসী। তাদের ধারণা সকলের অগোচরে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন।এ ব্যাপারে উপজেলার চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নাজমুল হাসান বলেন, প্রাথমিক তথ্যমেত দেড় বছর ধরে তার মানসিক সমস্যা ছিল। বিভিন্ন সময় পরিবারের লোকজন আটকে রাখছে তাকে। পারিবারিক কলহ ছিল। এসব কারণে হয়তো সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হচ্ছে। এই রিপোর্ট পেলে জানা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓