1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা

পবিপ্রবিতে কৃষি গুচ্ছের চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু, বাধ্যতামূলক ডোপটেস্ট 

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৯০ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধিঃ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কৃষি গুছভুক্ত কৃষি অনুষদ, মাৎস্যবিজ্ঞান অনুষদ, এ্যানিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের  স্নাতক পর্যায়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিমে কৃষি গুচ্ছের চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলমান আছে। এ কার্যক্রমে বাধ্যতামূলক  ডোপ টেস্টের (মাদক গ্রহণ নির্ণয়কারী পরীক্ষা) মাধ্যমে ভর্তি নিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সহায়তায় শিক্ষার্থীদর ডোপ টেস্ট করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম ১২ টার দিকে ভর্তি কার্যক্রম ঘুরে দেখেন। এসময় আরও উপস্থিত ছিলেন  উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান, ট্রেজারার অধ্যাপক আব্দুল লতিফ, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জিল্লুর রহমান, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, মেডিকেল অফিসারসহ বিভিন হল প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম ১২ তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলমান থাকবে। এসময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে নিজ নিজ অনুষদে চূড়ান্ত ভর্তি নিশ্চিত করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓