1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার গজারিয়ায় ধর্ষণে দুই মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালী মহল বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন গোলাম আযমের ছেলে আযমী পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক

সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ২১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর সেগুনবাগিচায় সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। ৫ ঘণ্টা পর আজ সকালে আগুন নিয়ন্ত্রণ করতে পেরেছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট।ফায়ার সার্ভিস সূত্র অনুযায়ী, তারা আগুন লাগার খবর পায় বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে। ১টা ৫৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। শুরুতে আগুন নিয়ন্ত্রণের জন্য ৮টি ইউনিট কাজ করলেও পরে আরও ১১টি ইউনিট যুক্ত হয়।অগ্নিকাণ্ডের ফলে পুরো সচিবালয় এলাকা কালো ও ঘন ধোঁয়ায় ঢেকে যায়। সচিবালয়ের ৭ নম্বর ভবনের ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম তলায় ছড়িয়ে পড়ে আগুন। তাৎক্ষিণকভাবে আগুন লাগার কারণ বা ক্ষতির পরিমাণ জানা যায়নি।ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র‍্যাব ও এপিবিএন সদস্যরা।উল্লেখ্য, সচিবালয়ের ৭ নম্বর ভবনে রয়েছে– যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক-টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓