1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে গরম খুনতির ছ্যাঁকা দেয়ার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পিরোজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত কাউখালীর সন্ধ্যা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী নেছারাবাদে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অন্তঃসত্ত্বা; বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গজারিয়া ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে আটক

ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনে ৯ মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল,বৈধ ৩ জন

  • প্রকাশিত: সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ৫২৬ বার পড়া হয়েছে

পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনে ১২ মেয়র প্রার্থীর মধ্যে ৯ জনের মনোনয়নপত্র বাতিল এবং তিন জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। পিরোজপুর জেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং অফিসার মোহম্মদ জিয়াউর রহমান খলিফা মনোনয়ন পত্র বাতিল ও বৈধতার বিষয়টি নিশ্চিত করেছেন।সোমবার (১৯ জুন) দুপুর ১২টার দিকে পিরোজপুর জেলা নির্বাচন অফিস মিলনয়াতনে প্রার্থীদের মনোনয়ন পত্র বাছাই করা হয়। এসময় ভান্ডারিয়া উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং অফিসার জাহেদুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১২ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। এর মধ্যে আওয়ামী লীগ প্রার্থী ফাইজুর রশীদ খশরু, জাতীয় পার্টি-জেপি( মঞ্জু) মনোনীয়ত বাই সাইকেল প্রতীকের প্রার্থী মো. মাহিবুল হোসেন মাহিম ও স্বতন্ত্র প্রার্থী লায়লা আরঞ্জুমান বানুর মনোনয়ন পত্র বৈধতা পায়। বাকী ৯ জন প্রার্থীর মনোনয়পত্রে তথ্যে গড়মিল থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। তফসিল অনুযায়ী, আগামী ২৫ জুন পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে এবং ২৬ জুন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।আর ১২ জুলাই ভোটাররা ইভিএম এর মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓