1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ

মঠবাড়িয়ায় বিদ্যালয়ের হাজিরা খাতা ছিঁড়ে ফেললেন প্রধান শিক্ষক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়ায় বিদ্যালয়ে অনুপস্থিত থেকে রাতের আঁধারে হাজিরা খাতায় স্বাক্ষর করে খাতার পৃষ্ঠা ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে কে এম মশিউর রহমান নামে প্রাথমিক বিদ্যালয়ের এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় সবুজ খান সাগর নামে স্থানীয় এক যুবক উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। কে এম মশিউর রহমান মঠবাড়িয়ার ৪১নং রাজারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। অভিযোগ সূত্রে জানাগেছে, ৪১নং রাজারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কে এম মশিউর রহমান গত ১৩ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। পরবর্তীতে তিনি ১৯ ফেব্রুয়ারি রাতে বিদ্যালয় গিয়ে হাজিরা খাতায় স্বাক্ষর করেন। বিষয়টি বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা উপজেলা শিক্ষা অফিসকে অবহিত করলে প্রধান শিক্ষক মশিউর রহমান ২৩ ফেব্রুয়ারি হাজিরা খাতার ওই পৃষ্ঠা ছিঁড়ে ফেলেন। এসময় তিনি সহকর্মীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন।এব্যাপারে প্রধান শিক্ষক কে এম মশিউর রহমান বিদ্যালয়ের হাজিরা খাতার পৃষ্ঠা ছিঁড়ে ফেলার কথা স্বীকার করে বলেন, বিষয়টি আমার ভুল হয়েছে। এবিষয়ে ওই ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ হেমায়েত গাজী জানান, উপজেলার ৪১নং রাজারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কে এম মশিউর রহমানের বিরুদ্ধে হাজিরা খাতার পৃষ্ঠা ছিড়ে ফেলার অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে এবিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓