1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

পবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে ইফতার বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

পবিপ্রবি প্রতিনিধিঃ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) শাখা ছাত্রদলের উদ্যোগে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার(১১ ই মার্চ) পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সোহেল রানা জনি, আদনান মাশরুর, ইত্তেজা শাবাব, সাইফুল আলম অভি সহ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বেশকিছু নেতাকর্মী উপস্থিত ছিলেন।উক্ত অনুষ্ঠানে অর্ধ শতাধিক শিশুদের উপস্থিতি দেখা যায়। এসময় উপস্থিত শিশু নুসরাত তাবাসসুম বলেন, “এমন ধারা অব্যাহত থাকলে আমাদের মতো শিশুরা রমজানে কিছুটা স্বস্তিতে রোজা রাখতে পারে। আমরা আয়োজকদের প্রতি ধন্যবাদ জানাই। এ বিষয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদের শিক্ষার্থী ছাত্রদল নেতা সোহেল রানা জনি বলেন, “সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার একটি মানবিক উদ্যোগ, যা সমাজের সামাজিক দায়িত্বশীলতা ও সহানুভূতির পরিচায়ক। আমাদের সমাজে অনেক এমন শিশু রয়েছে যারা আর্থিক বা সামাজিক কারণে পরিবারের সাথে সঠিকভাবে ইফতার করার সুযোগ পায় না। ইফতার শেয়ার করা শুধুমাত্র খাবার ভাগাভাগি নয়, বরং এটি একটি মর্মস্পর্শী সামাজিক বন্ধন প্রতিষ্ঠা, যাতে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো যায়। তিনি আর ও বলেন” এই ধরনের আয়োজন আমাদের শেখায় যে, একটি সমাজে সবাইকে সহানুভূতির সাথে জীবন কাটানো উচিত, এবং অল্প অল্প সহযোগিতায় বড় পরিবর্তন আনা সম্ভব। আমাদের পবিপ্রবি ক্যাম্পাসে এমন ভালো উদ্যোগের হাজারো প্রতিযোগিতা হোক।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓