1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান

ফুলপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে  আন্তর্জাতিক মে দিবস পালিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি:
 

ময়মনসিংহের ফুলপুরে নানা  আয়োজন এর মধ্য দিয়ে  আন্তর্জাতিক মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১ মে) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এর আগে ময়মনসিংহ জেলা বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন, ফুলপুর উপজেলা শ্রমিক দল, পৌর শ্রমিক দল, ফুলপুর রিকশা শ্রমিক সমাজ কল্যাণ সমিতি, ময়মনসিংহ জেলা মিশুক, বেবি ট্যাক্সি, মাইক্রো ও প্রাইভেট কার এবং সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক,ফুলপুর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন, ফুলপুর দোকান কর্মচারী ইউনিয়ন ও ফুলপুর উপজেলা থ্রী হুইলার মটর শ্রমিক সংগঠনসহ বিভিন্ন শ্রমিক সংগঠন মিছিল সহকারে উপজেলা পরিষদের সামনে গিয়ে সমবেত হয়। পরে ফুলপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে বিশাল র‍্যালি অনুষ্ঠিত হয়।র‍্যালিটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে উপজেলা পরিষদের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমার সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলুর সঞ্চালনায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারসহ অনেকেই বক্তব্য রাখেন। এসময় উপজেলা বিএনপি, উপজেলা শ্রমিকদল ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, তারা ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের শ্রম নীতি ঢেলে সাজানোর দাবি জানিয়েছেন। এছাড়া বন্ধ কল কারখানা চালুকরণ, ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণ ও বাস্তবায়ন, গার্মেন্টস শ্রমিকদের মাসিক বেতন ন্যূনতম ২৫ হাজার টাকা নির্ধারণ, পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধকরণ, শ্রমিকদের উপর প্রশাসনিক হয়রানি বন্ধ করা, শ্রমজীবী মানুষের জন্য বাসস্থান, রেশনিং, চিকিৎসা ও তাদের সন্তানদের বিনামূল্যে শিক্ষার অধিকার নিশ্চিত করাসহ সরকারের নিকট তারা বিভিন্ন দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓