1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলজার হোসেন কানু প্রামানিক স্মৃতি গাদন টুর্নামেন্ট প্রকাশিত সংবাদের প্রতিবাদে কাউখালীতে কেন্দ্রীয় শ্রীগুরু সংঘ আশ্রমের সংবাদ সম্মেলন শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বাৎসরিক উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা কমিটি গঠন শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী

আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মূল থেকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে….. মাদ্রাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যান

  • প্রকাশিত: শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

বিগত বছরগুলোতে শিক্ষা ব্যবস্থাকে একেবারে কোল ঠাসা করে রাখা হয়েছে উল্লেখ করে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মোহাম্মদ নুরুল হক বলেছেন, বিশেষ করে চাকরির ক্ষেত্রে আমাদের তেমন কোন মূল্য দেওয়া হয় নাই যার কারনে অনেক শিক্ষার্থী হতাশ হয়ে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা থেকে সরে গিয়েছে,শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী প্রাপ্ত নাম্বারের চেয়েও বেশি নম্বর দেওয়ার কারণে, নিয়মিত পাঠদান থেকে তারা সরে গিয়েছে। শনিবার (৩ মে) পিরোজপুর জেলার সদর উপজেলারধীন মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ বিষয়ে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠানে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মোহাম্মদ নুরুল হক এ সব কথা বলেন। এসময় তিনি পিরোজপুর আলিয়া মাদ্রাসার শিক্ষকবৃন্দের আয়োজনে আল্লামা সাঈদী ফাউন্ডেশন এর তাফহীমুল কুরআন আলিয়া মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সভায় পিরোজপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাঈদী, সদরের হল সুপার মোহাম্মদ শওকত আলী। সভায় প্রধান অতিথি বলেছেন, আমরা আগামী অর্থবছরে প্রতিটি জেলায় শিক্ষকদের প্রশিক্ষণের জন্য ট্রেনিং ইনস্টিটিউট করব। যে সকল প্রতিষ্ঠানের সরকারি ভবন নেই সেখানে সরকারি ভবন দেওয়ার ব্যবস্থা করব পিছিয়ে পড়া এবং মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেওয়া হবে। যেহেতু আমাদের বিপ্লব হয়েছে আমরা এই পরিস্থিতি থেকে যেকোনো মূল্যে আমাদের সেই আগের জায়গায় ফিরে যাব ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓