1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে গরম খুনতির ছ্যাঁকা দেয়ার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পিরোজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত কাউখালীর সন্ধ্যা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী নেছারাবাদে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অন্তঃসত্ত্বা; বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গজারিয়া ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে আটক

কাউখালীতে নকলের দায়ে এসএসসির দুই পরীক্ষার্থী বহিষ্কার

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় নকল করার অপরাধে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।মঙ্গলবার ( ৬ এপ্রিল ) উপজেলার এম মতিউর রহমান মাধ্যমিক বিদ্যালয় ও কারিগরি স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি (ভোকেশনাল) ট্রেড ইলেকট্রনিক্স পরিক্ষা চলাকালীন এ ঘটনা ঘটে। জানা যায়, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এদিন ট্রেড ইলেকট্রনিক্স পরীক্ষা চালাকালীন সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বজল মোল্লা নিয়মিত তদারকির অংশ হিসেবে এম মতিউর রহমান মাধ্যমিক বিদ্যালয় ও কারিগরি স্কুল এন্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে যান। এসময় কাঠালিয়া পি জি এস বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কারিগরি স্কুল এন্ড কলেজের চন্দন দত্ত ও এম মতিউর রহমান মাধ্যমিক বিদ্যালয় ও কারিগরি স্কুল এন্ড কলেজের বিপ্লব বেপারী নামের দুই শিক্ষার্থীর কক্ষে তিনি আকস্মিক প্রবেশ করে তাদের কাছ থেকে নকল জব্দ করেন। পরে তিনি তাদেরকে নকলের দায়ে বহিষ্কার করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা জানান, এদিন এসএসসির (ভোকেশনাল) ট্রেড ইলেকট্রনিক্স পরীক্ষায় নকলের দায়ে এম মতিউর রহমান মাধ্যমিক বিদ্যালয় ও কারিগরি স্কুল এন্ড কলেজ কেন্দ্রের দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓