1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান

ফুলপুরে ভারতীয় নিষিদ্ধ আমদানিকৃত দশ বোতল মাদকসহ আটক ২

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২৩২ বার পড়া হয়েছে

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর সংবাদদাতা :

 

ময়মনসিংহের ফুলপুরে ভারতীয় নিষিদ্ধ আমদানিকৃত ১০ বোতল মদসহ শাহ আলম (৩০) ও আবুল কালাম (৩৬) নামে দুইজনকে আটক করা হয়েছে। সোমবার (১৯ মে) রাত ১১টার দিকে ফুলপুর পৌর এলাকার  বাসস্ট্যান্ড থেকে তাদেরকে আটক করা হয়।ফুলপুর থানার সুযোগ্য অফিসার ইনচার্জ আব্দুল হাদির দিকনির্দেশনায় রাতে এস আই শামীম, এএসআই টিটু,এএস আই সুমন মিয়া গোপন সংবাদের ভিত্তিতে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানোর সময় তাদের সন্দেহ হয়  এবং তাদের সাথে থাকা একটি হ্যান্ড ব্যাগ তল্লাশি করে  ১০ বোতল ভারতীয় মদ পাওয়া যায়।আটক আসামি শাহ আলম ও আবুল কালাম উভয়ই হালুয়াঘাট উপজেলার গাবরাখালী গ্রামের নও বাহারের পুত্র।এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার ওসি মোঃ আব্দুল হাদি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের নামে মাদক আইনে  মামলা রুজু প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓