1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ফুলপুরে কুরবানির গরুবাহী ট্রাক আটকিয়ে চাঁদা দাবির অভিযোগে আটক ২

  • প্রকাশিত: সোমবার, ২ জুন, ২০২৫
  • ৭২৫ বার পড়া হয়েছে

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি :

ময়মনসিংহের ফুলপুরে কুরবানির গরুবাহী ট্রাক আটকিয়ে চাঁদা দাবির অভিযোগে স্থানীয় জনতার হাতে দুইজন আটক হয়েছেন। রবিবার (১ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কে ফুলপুর পৌরসভার কাজিয়াকান্দা ইন্দিরাপাড় সাহিদা অটো রাইস মিলের সামনে এ ঘটনা ঘটে। আটকের পর লোকজন তাদেরকে ফুলপুর থানা পুলিশের নিকট সোপর্দ করে। আটককৃতরা হলেন, ফুলপুর পৌরসভার শিববাড়ী রোডের বাসিন্দা মৃত শামসুল হকের ছেলে কাওছার আহমেদ (২৮) ও মুক্তিযোদ্ধা সংসদের বিপরীতে বসবাসকারী মুখলেসুর রহমানের ছেলে আনিসুজ্জামান ওরফে রাজু (২৫)। এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার ওসি আব্দুল হাদি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের বিরুদ্ধে চাঁদাবাজি সংক্রান্তে মামলা হয়েছে।রবিবার দুপুরে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓