1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান

গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে গলা কেটে নৃশংসভাবে হত্যা ও সারাদেশের সাংবাদিকদের ওপর হামলা,নির্যাতন, হুমকি ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৯ আগস্ট) সকালে সম্মিলিত পিরোজপুরের সাংবাদিক সমাজ এর আয়োজনে শহরের টাউন ক্লাব সড়কে এ কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে পিরোজপুর প্রেসক্লাব সভাপতি ও আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি এস এম রেজাউল ইসলাম শামীম এর সভাপতিত্বে প্রেসক্লাব সহ-সভাপতি ইমাম হোসেন মাসুদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মুনিরুজ্জামান নাসিম আলি, যুগান্তর প্রতিনিধি এস এম পারভেজ, সংবাদের প্রতিনিধি এ কে আজাদ, ডেইলি অবজারভার প্রতিনিধি জিয়াউল আহসান, সমকাল প্রতিনিধি ফসিউল ইসলাম বাচ্চু, এশিয়ান এইজ প্রতিনিধি হাসান মামুন, আমাদের সময় প্রতিনিধি খালিদ আবু, ইনকিলাব প্রতিনিধি ওয়াহিদ হাসান বাবু, ভোরের পাতা প্রতিনিধি নাসির উদ্দিন, জিটিভি প্রতিনিধি নাঈম তালুকদার, জিয়ানগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও নয়া দিগন্ত প্রতিনিধি নাসির উদ্দিদ, সংবাদ উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম সোহেলসহ জেলার বিভিন্ন স্তরের সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন।এ সময় বিভিন্ন স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন এবং হত্যাকাণ্ডের দ্রুত বিচার, অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা, হত্যা ও হয়রানিমূলক মামলা গণমাধ্যমের স্বাধীনতা এবং মুক্ত মতপ্রকাশের জন্য বড় ধরনের হুমকি। তারা অবিলম্বে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓