1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আইনশৃঙ্খলার অবনতি উদ্বেগজনক – ইলিয়াস হোসেন মাঝি।

  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৫৮৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:

আইনশৃঙ্খলার অবনতি উদ্বেগজনক মন্তব্য করে শুক্রবার নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি বলেন, অন্তবর্তীকালীন সরকার বার বার অবাক, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের প্রতিশ্রুতি দিলেও দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। সন্ত্রাসীদের কাছে প্রভূত অস্ত্র থাকলেও এসব অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর কোন ব্যবস্থা গ্রহণ করছে না। ফলে দেশের মানুষ এখন নিরাপত্তা হীনতায় ভুগছেন।বাংলাদেশ জনতা সংস্কৃতিক ফ্রন্টের সাধারন সম্পাদক ও নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি বলেন, মানুষের মধ্যে নিরাপত্তার অভাববোধ ক্রমেই তীব্র হচ্ছে। অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যবহার বাড়ছে। বাড়ছে হত্যা, চাঁদাবাজি, চুরি, ছিনতাই, লুটপাটের মতো ঘটনাও। দেশজুড়ে একের পর এক নানা ধরনের অপরাধ। এমন কর্মকান্ডে সাধারণ মানুষের মধ্যে ভীতি ও আতঙ্ক বিরাজ করছে।
তরুণ রাজনীতিবীদ ও নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি আরো বলেন, মানুষের মৌলিক অধিকারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সুষ্ঠু ও স্থিতিশীল পরিবেশে বেঁচে থাকার অধিকার ও জীবনের সুরক্ষা। বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা ও গুরুত্বপূর্ণ। মূল্যস্ফীতি একটু কমলেও তা এখন অনেক উচ্চ পর্যায়ে। বিনিয়োগ ও কর্মসংস্থানে যথেষ্ট ধীরগতি রয়েছে। ফলে যে সব ঝুঁকি রয়েছে সেগুলো আমলে নিয়ে সরকারকে পদক্ষেপ নিতে হবে।সাবেক ছাত্রনেতা ও নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি বলেন, বাংলাদেশের ভূরাজনীতির ক্ষেত্রে বড় প্রভাব বিস্তার করতে পারে না, তবে অনেক ক্ষেত্রে প্রভাবিত হয়ে থাকে। বাংলাদেশের অভ্যন্তরীণ নীতি প্রণয়নে অনেক সময় ভূরাজনীতির প্রভাব থাকে। এ ধরনের বিষয়ে জাতীয় স্বার্থ সমুন্নত রেখে সিন্ধান্ত নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আগামী নির্বাচিত সরকারের জন্য ভূরাজনীতির ইস্যু বড় চ্যালেঞ্জ বলে তিনি মনে করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓