1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড নাজিরপুরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু এমপি পরিদর্শনের পর গজারিয়ায় খালের ওপর নির্মিত অবৈধ বাঁধ অপসারণ করল কোম্পানি গজারিয়ায় পূর্ব শক্রতার জেরে স্বামী স্ত্রীকে পিটিয়ে আহত,বাড়িঘর ভাংচুর,লুট রাতে টর্চ জ্বালিয়ে উদ্বোধন এমপির,দিনের আলোয় পরিদর্শন ইউএনও’র কাউখালীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ভ্রাম্যমান আদালতের জরিমানা কাউখালীতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আফ্রিকান মাগুর মাছ জব্দ, দেওয়া হলো এতিমখানায় পবিপ্রবিতে ভিসিবিরোধী অপতৎপরতা শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের প্রতিরোধের মুখে পন্ড নাজিরপুরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনার মামলায় ঘাতক বাসের সুপারভাইজার গ্রেপ্তার

  • প্রকাশিত: সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৪৫২ বার পড়া হয়েছে

ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হওয়ার ঘটনায় পুলিশের দায়ের করা মামলার আসামি ঘাতক বাসটির সুপার ভাইজার মো. ফয়সাল ওরফে মিজানকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। বরিশাল র‌্যাব-৮ এর একটি দল বিশেষ অভিযান চালিয়ে সোমবার (২৪ জুলাই) বিকেলে জেলার রাজাপুর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করে। রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব বিষয়টি গণমাধ্যমকে জানায়। গ্রেপ্তারকৃত মিজান নলছিটি উপজেলার পূর্ব রায়াপুর (বটতলা)গ্রামের মৃত নুরুল ইসলাম হাওলাদারের ছেলে। গ্রেফতারের পর রাতে তাকে ঝালকাঠি সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এখনো ঘাতক বাসের চালক মোহন খান (৪০) এবং চালকের সহকারী (হেলপার) আকাশ ওরফে বুলেট (১৮) পলাতক রয়েছে। উল্লেখ্য গত ২২ জুলাই খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির ছত্রকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসার স্মৃতি পরিবহন নামে যাত্রীবাহী খাদে পড়ে যায় ৷ এ ঘটনায় ১৭ জন যাত্রী নিহত হয় এবং আহত হয় অন্তত ৩৫ জন৷ এ ঘটনার দুই দিন পর ঝালকাঠি থানার এসআই সুশংকর মল্লিক বাদী হয়ে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯৮ ও ১০৫ ধারায় রোববার রাতে একটি মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓