1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পিরোজপুরে অটোরিক্সা চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ৩২১ বার পড়া হয়েছে

পিরোজপুর সদর উপজেলায় ফেরদৌস শেখ অনিক (১৫) নামের এক অটোরিক্সা চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাইয়ে অভিযোগ পাওয়া গেছে।মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ঝনঝনিয়া এলাকার একটি ডোবা থেকে অটোরিক্সা চালক ফেরদৌস শেখ অনিকের লাশ উদ্ধার করে পুলিশ।নিহত অটোরিক্সা চালক ফেরদৌস শেখ অনিক জেলার কাউখালী উপজেলার মেঘপাল এলাকার মন্টু শেখের ছেলে।নিহত অনিকের মামা মামুন শেখ জানান, অনিক তার মামার বাড়ী পিরোজপুর সদর উপজেলার রানীপুর এলাকায় থেকে অটোরিক্সা চালাতো। সোমবার (৯ অক্টোবর) সকালে অনিক ভাড়ায় চালিত একটি অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয়।পরে রাতে সে আর বাড়িতে ফিরে আসেনি।এরপর আত্মীয়-স্বজনদের বাড়িতে ও হাসপাতালে খোঁজ নিয়ে অনিকের কোন সন্ধান পাননি।পরে ঝনঝনিয়া এলাকায় একটি লাশ পাওয়া গেছে এ খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসে অনিকের লাশ সনাক্ত করে।ধারণা করা হচ্ছে অটোরিক্সাটি ছিনতাই করার জন্যই অনিককে হত্যা করে রাস্তার পাশে ডোবায় ফেলে রেখে হত্যাকারীরা অটোরিক্সাটি নিয়ে পালিয়ে যায়।পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবীর মো. হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।ঘটনাস্থল পুলিশ সুপার পরিদর্শন করেছেন।এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা করছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓