1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন

প্রতিদিনের সংবাদের দৌলতপুর প্রতিনিধি সোহাগ এর উপর হামলা, রক্তাক্ত জখম

  • প্রকাশিত: রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ৩০৯ বার পড়া হয়েছে

প্রতিদিনের সংবাদ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা প্রতিনিধি শহিদুল ইসলাম সোহাগের উপর দূর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে।রবিবার (৫ নভেম্বর) রাত দেড়টার দিকে তার বাড়ির সামনে এঘটনা ঘটে।সোহাগ জানান, নিজের ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ির সামনে আসা মাত্রই তিন মোটরসাইকেল যোগে এসেই ভারি কিছু দিয়েই প্রথমে মাথার উপর আঘাত করে পরে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে রক্তাক্ত জখম।সোহাগের বোন জানান, সোহাগের চিৎকারে বাড়ির লোকজন বাইরে এসে দেখি সে আহত অবস্থায় পরে আছে।তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে তার মাথায় ৬টা সেলাই করা হচ্ছে।স্থানীয় সাংবাদিক রনি জানান, আমরা তার বাড়ির লোকজনের কাছে সংবাদ পেয়ে হাসপাতালে এসেছি।থানায় খবর দেওয়া হয়েছে। মাথায়, চোখের উপর ও চোখের পাশে ক্ষত চিহ্ন আছে। চোখের পাশের ক্ষত খুবই গভীর।আল্লাহ রক্ষা করেছেন।দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, সাংবাদিক সোহাগের তিন জায়গায় ক্ষত আছে।তার মোট ছয়টা সেলাই গেছে। চোখের পাশের ক্ষতটা খুবই গভীর আরেকটু হলে হয়তো চোখের সমস্যা হতো। 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓