1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার

কাউখালীতে মুক্তিযোদ্ধার স্ত্রীকে জখমের মামলায় সাংবাদিক ছগীর গ্রেফতার

  • প্রকাশিত: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ৪২৭ বার পড়া হয়েছে

পিরোজপুরের কাউখালী উপজেলার সদর ইউনিয়নের গোসনতারা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে বীর মুক্তিযোদ্ধার স্ত্রী নাজমুন্নাহার বেগম (৫২)নামের এক নারীকে কুপিয়ে জখম করার মামলার প্রধান আসামী মোঃ ছগির হোসেন (সগীর আহমেদ) (৩২) নামে এক ব্যক্তিকে র‌্যাব গ্রেফতার করেছে।রোববার (১৯ নভেম্বর) রাতে র‌্যাব-১ ঢাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মোঃ ছগির হোসেন উপজেলার গোসনতারা গ্রামের মৃত আব্দুর রশীদ হাওলাদারের ছেলে।সোমবার(২০ নভেম্বর) র‌্যাব আসামী ছগির হোসেনকে কাউখালী থানায় হস্তান্তর করে।মোঃ ছগির হেসেনের (সগীর আহমেদ) ফেইসবুক আইডি ও এলাকা সূত্রে জানাযায় তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ভোরের পাতা পত্রিকার একজন সিনিয়র রিপোর্টার।জানাগেছে, গত ৬ নভেম্বর কাউখালী উপজেলার গোসনতারা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে ওই গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের স্ত্রী নাজমুন্নাহার বেগমকে কুপিয়ে জখম করে ছগির হোসেনসহ ৪/৫ জনে।পরে আহত ওই নারীকে তার পরিবারের লোকজন উদ্ধার করে প্রথমে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।পরে তার অবস্থা আশংকাজনক হওয়া তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।এ ব্যাপারে আহত নাজমুন্নাহার বেগম ছগির হোসেনকে প্রধান আসামী করে চার জনের বিরুদ্ধে গত ১১ নভেম্বর কাউখালী থানায় একটি মামলা দায়ের করেন।ওই মামলায় র‌্যাব-১ ছগিরকে ঢাকা থেকে গ্রফতার করে।কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকারিয়া আসামী ছগির হোসেনকে গ্রেফতারের খবর নিশ্চিত করে তিনি জানান, আসামীকে সোমবার পিরোজপুর আদালতে প্রেরন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓