1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১০ মে ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন সর্বস্তরের মানুষের

  • প্রকাশিত: বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮২ বার পড়া হয়েছে

ওসমান গনি নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জ আন্তর্জাতিক মাত্রভাষা দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জেলার সর্বস্তরের মানুষ।বুধবার দিবসটির প্রথম প্রহরে শহরের পুরাতন কাচারিতে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো: আবুজাফর রিপান বিপিএএ।পরে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হাজী মুহাম্মদ ফয়সাল বিপ্লব, পুলিশ সুপার আসলাম খান,জেলা আওয়ামী লীগ,জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল,জেলা পরিষদ, জেলা সিভিল সার্জন,সদর উপজেলা,মুন্সীগঞ্জ প্রেসক্লাব, মুন্সীগঞ্জ পৌরসভাসহ জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ছাড়াও সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও সর্বস্তরের নারী,শিশু ও পুরুষরা।এছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় একযোগে শহীদের শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।এর মধ্যে “২১ এর প্রথম প্রহরে জেলার শ্রীনগরে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন’ এর পক্ষ থেকে সকল ভাষা শহীদের প্রতি শ্রদ্বা নিবেদন করা হয়।এ সময়ে উপস্থিত ছিলেন, বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম.তরিকুল ইসলাম মাহবুব, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান জীবন, প্রচার ও দপ্তর সম্পাদক মেহেদী হাসান সুমনসহ আরো অনেকই ।তবে এবারের ভাষা দিবসে শিশুদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত।শিশুদের হাতে বাংলাদেশের লাল-সবুজ পতাকার পাশাপাশি ফুল নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে দেখা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓