1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝালকাঠিতে ঢাকার বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক তুষার হাওলাদারের পরিবারকে আর্থিক অনুদান প্রদান

  • প্রকাশিত: সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ২৬২ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির কাঠালিয়ায় ঢাকার বেইলি রোডে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক তুষার হাওলাদারের (২৫) পরিবারকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।সোমবার (৪ মার্চ) বিকেলে কাঠালিয়া উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ অনুদান তুলে দেওয়া হয়। তুষার হাওলাদারের মা অঞ্জনা রানীর হাতে অনুদানের ৫০ হাজার টাকা তুলে দেন কাঠালিয়ার ইউএনও মো. নেছার উদ্দিন।আমেরিকার ভার্জিনিয়া ভিত্তিক প্রবাসী বাংলাদেশীদের মানবাধিকার ও স্বেচ্ছাসেবী সংগঠন লাভ শেয়ার বিডি এ অনুদান দিয়েছে।এ সময় উপস্থিত ছিলেন এ সংগঠনের ঝালকাঠির প্রতিনিধি আক্কাস সিকদার, স্বেচ্ছাসেবক আবু তাহের লিটন, ঝালকাঠি প্রেসক্লাবের সহ সভাপতি আল আমিন তালুকদার, সহ-সাধারণ সম্পাদক স্থানীয় দৈনিক গাউছিয়া পত্রিকার প্রকাশক অলোক সাহা, কাঠালিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এইচএম নাসির উদ্দিন।এ সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ডক্টর এস এম জিয়াউদ্দিন হায়দার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, অগ্নিকাণ্ডে ৪৬ জনের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও তাঁদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছে লাভ শেয়ার বিডি।প্রবাসী বাংলাদেশীরা ১৯৯০ সালে সংগঠনটি প্রতিষ্ঠা করে মানবাধিকার রক্ষা এবং হতদরিদ্রদের সহায়তায় কাজ করে আসছে।সংগঠনের সভাপতি জাকির চৌধুরী জানান, ঢাকার বেইলি রোড ট্রাজিডির ক্ষতিগ্রস্থদের প্রতি সমবেদনার পাশাপাশি নিহত দরিদ্র পরিবারের সহায়তা এবং আহত দরিদ্রদের চিকিৎসার জন্য ১০ লাখ টাকা সহায়তার ঘোষণা দেন।এ অগ্নিকাণ্ড নিহত আর্থিকভাবে অসচ্ছল মোট ১১ জনের পরিবারকে এ অনুদান দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓