1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা

মুন্সীগঞ্জ পিটিআই তে ১২৬৪ ও ১২৬৫ কাব ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ২১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জ পিটিআই তে শনিবার অনুষ্ঠিত হলো ১২৬৪ ও ১২৬৫ কাব স্কাউট ওরিয়েন্টেশন কোর্স দিনব্যাপী এই কোর্সের শুভ উদ্বোধন করেন জেলা স্কাউটস,মুন্সীগঞ্জ এর কমিশনার জনাব নাজমা চৌধুরী(এলটি)।এ সময়ে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পিটিআই ইন্সট্রাক্টর জনাব কোহিনুর আলামিন ও জনাব রফিকুল ইসলাম।মুন্সীগঞ্জ পিটিআই এর ১০৩ জন বিটিপিটি প্রশিক্ষনার্থীদের নিয়ে এই ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন হয়।মুন্সীগঞ্জ জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে কাব-স্কাউট কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার জন্য এবং দক্ষ ইউনিট লিডার প্রস্তুত করার জন্য এই কোর্সের আয়োজন করা হয়।১২৬৪ ব্যাজের জন্য কোর্স লিডার ছিলেন জনাব নাজমা চৌধুরী (এলটি)ও প্রধান শিক্ষক নৈরপুকুরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়,সদর,মুন্সীগঞ্জ। ১২৬৫ ব্যাজের জন্য কোর্স লিডার ছিলেন জনাব ফেরদৌসী সুলতানা (এলটি), প্রধান শিক্ষক,হাঁসাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,শ্রীনগর, মুন্সীগঞ্জ।দুইটি কোর্সের প্রশিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মজিবুর রহমান শেখ,জনাব সামসুর রহমান,জনাব মোঃ মমিন উল্লাহ, জনাব শঙ্কর কুমার,জনাব সাজ্জাদ হোসেন ও জনাব সিফাত সুলতানা।ওরিয়েন্টেশন কোর্স শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓