1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
না ফেরার পথে চলে গেলে সাবেক মেয়র শামীমুল ইসলাম ছানা বগুড়া-৬ উপনির্বাচনে আলোচনায় জুবাইদা জাইমা ও শর্মিলা মুন্সীগঞ্জে ভাষা দিবসের আলোচনা সভা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ পিরোজপুরে ভাষা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কাউখালীতে ভাষা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নেছারাবাদে একুশের প্রথম প্রহরে অনুপস্থিতি: শহীদ মিনারে না গিয়ে বিতর্কে জামায়াত নাজিরপুরে মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান একুশ বাঙালির মায়ের ভাষা রক্ষার সূচনা – ইলিয়াস হোসেন মাঝি গজারিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা নৈতিক দায়িত্ব… গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর

মহানবী (সা.)-কে অবমাননার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ

  • প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ৬০৭ বার পড়া হয়েছে
ইসলামী ঐক্যজোট আজ বুধবার বায়তুল মোকাররম মসজিদ এলাকায় বিক্ষোভ শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর কুশপুত্তলিকা দাহ করে।

ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যাঙ্গাত্মক কার্টুন প্রদর্শনের প্রতিবাদে বাংলাদেশে ক্ষুব্ধ জনতার প্রতিবাদ অব্যাহত রয়েছে। গত কয়েকদিনের রেশ ধরে আজ বুধবার রাজধানীর কয়েকটি জায়গায় বিক্ষোভ করেন কওমি মাদ্রাসার আলেম-ওলামা ও শিক্ষার্থীরা এবং বিভিন্ন ধর্মভিত্তিক সংগঠন।

আজ বুধবার ইসলামী ঐক্যজোট বায়তুল মোকাররম মসজিদ এলাকায় বিক্ষোভ শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর কুশপুত্তলিকা দাহ করেছে।

রাজধানীর মোহাম্মদপুরেও একই ইস্যুতে সমাবেশ ও মিছিল করে ইত্তেফাকুল মাদারিস। সমাবেশে বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মাওলানা মামুনুল হক, মাওলানা আবু তালহা, মাওলানা জালালুদ্দিন, মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা ফয়সাল আহমদ প্রমুখ প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন।

জোহরের নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে বিক্ষোভ করেছে ইসলামী ঐক্যজোট। বিক্ষোভ শেষে ফরাসি প্রেসিডেন্টের কুশপুত্তলিকা দাহ করা হয়। বিক্ষোভে ফ্রান্সের সব ধরনের পণ্য রাষ্ট্রীয়ভাবে বর্জনের ঘোষণা দেওয়ার দাবি জানান ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসনাত আমিনী।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান আবদুর রশীদ মজুমদার, যুগ্ম মহাসচিব ফজলুর রহমান, শেখ লোকমান হোসেন, আলতাফ হোসেন, এ কে এম আশরাফুল হক, প্রচার সম্পাদক আনসারুল হক ইমরান প্রমুখ।

এ ছাড়া ঢাকার বাইরে হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, নেত্রকোনা, ভোলা, গোপালগঞ্জেও বিক্ষোভের খবর পাওয়া গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓