1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

স্বরূপকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক

  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ২৫০ বার পড়া হয়েছে

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন পিরোজপুর জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ।শনিবার(১১ এপ্রিল) দুপুরে তিনি বিদ্যালয়টি পরিদর্শনে এসে শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক শিক্ষার্থীদের মধ্যে স্কুল ফিডিং এর খাবার বিতরণের সময় সতর্ক করে বলেন, ‘স্কুল ফিডিং কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। শিক্ষার্থীদেরকে নিম্নমানের খাবার সরবরাহ করা হলে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষ পরিদর্শন করে শিক্ষার্থীদের পাঠদান পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি উপজেলার অন্যান্য বিদ্যালয়ের অবস্থার বিষয়েও সংশ্লিষ্টদের কাছে জানতে চান। এসময় তার সাথে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত, সহকারি কমিশনার (ভূমি) মোঃ রায়হান মাহমুদসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓