1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময় প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

স্বাস্থ্যসেবায় শেখ হাসিনার ভুমিকা সাড়াজীবন দেশের মানুষ মনে রাখবে – আমির হোসেন আমু

  • প্রকাশিত: রবিবার, ১১ জুন, ২০২৩
  • ৫৫৯ বার পড়া হয়েছে

আওয়ামিলীগ সরকারের বানানো কমিউনিটি ক্লিনিক বিএনপি সরকার বন্ধ করে দিয়েছিলো। তারা গ্রামের মানুষের সাথে প্রতারনা করেছে। শেখ হাসিনার সরকার পুনরায় আধুনিকায়ন করে সেই কমিউনিটি ক্লিনিককে বিশ্বের কাছে স্থান করে দিয়েছে।দেশের মানুষের স্বাস্থ্যসেবায় শেখ হাসিনা যে ভুমিকা রেখেছে তা দেশের মানুষ সাড়াজীবন স্বরণ রাখবে। চিকিৎসাসহ দেশের মমানুষের সকল নাগরিক সুবিধাসহ গ্রামীণ জনপদকে উন্নয়ন করে জাতিকে সবল জাতী হিসেবে গড়ে তুলতেছে বর্তমান সরকার। স্বাস্থ্যককর্মীদের সুষ্ঠ প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে।ঝালকাঠি দেশবাংলা ফাউন্ডেশন আয়োজিত পরিবার পরিকল্পনা, মা ও শিশু প্রজনন স্বাস্থ্য, কিশোর-কিশোরী সুরক্ষায় “স্মার্ট ফ্যামিলি প্লানিং” সেবা প্রদানের লক্ষ্যে মাঠকর্মীদের মাঝে মোবাইল কম্পিউটার (ট্যাব) বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্প মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু একথা বলেন। জেলা পরিষদ চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনির, পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটল, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, পরিবার পরিকল্পনা কার্যালয় ঝালকাঠির উপপরিচালক মো. শহীদুল ইসলাম এ অনুষ্ঠানে বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
রোববার ১১ জুন বেলা ১২ টায় শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত ট্যাব বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুষ্ঠানটির আয়োজক সংস্থা দেশ বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান এসএম মিজানুর রহমান অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যের মাধ্যমে দেশ বাংলা ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন সংগঠনটির সহকারী পরিচালক সায়মা আক্তার ঝুমা।প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছাড়াও বক্তব্য দিয়েছেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, দেশ বাংলা ফাউন্ডেশন পরিচালিত ১০ শয্যা বিশিষ্ট্য হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ তৌফিক আনোয়ার,সংগঠন থেকে চিকিৎসা সুবিধা পাওয়া নারী পপি আক্তারসহ অনেকে। অতিথিদের আলোচনা শেষে ২০ জন মাঠকর্মী প্রধান অতিথির হাত থেকে ট্যাব গ্রহন করেন। আলোচনা ও ট্যাব বিতরন অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনের কাউন্সিলর রিজা ফারুক৷

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓