1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৫৯ বার পড়া হয়েছে

মোঃ ওসমান গনি নিজস্ব প্রতিবেদক:

দেশের নারীপ্রধান দরিদ্র পরিবারগুলোর সামাজিক নিরাপত্তা ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০:৪০ মিনিটে রাজধানীর বনানীর কড়াইল বস্তিসংলগ্ন টিঅ্যান্ডটি খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, এই কর্মসূচির আওতায় তালিকাভুক্ত প্রতিটি পরিবারকে মাসে ২ হাজার ৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে। ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে সরাসরি সুবিধাভোগীদের মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসাবে এই অর্থ পাঠানো হবে। ফলে উপকারভোগীরা সহজেই ঘরে বসে ভাতার টাকা গ্রহণ করতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। এতে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীনসহ সংশ্লিষ্ট দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি সরকারের দীর্ঘদিনের নির্বাচনী অঙ্গীকারের অংশ। তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের সুফল যেন সবার ঘরে পৌঁছায়, সেটিই সরকারের লক্ষ্য। সুবিধাভোগী নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা হয়েছে এবং কোনো রাজনৈতিক প্রভাব রাখা হয়নি।উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, এই কর্মসূচি নারী ক্ষমতায়নের পাশাপাশি দরিদ্র পরিবারগুলোর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে আরও বেশি পরিবারকে এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনার কথাও জানান তিনি।সরকারি তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। আগামী জুন পর্যন্ত চার মাসের জন্য পাইলট প্রকল্পে ৩৮ কোটি ৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।প্রকল্পের শুরুতে ৬৭ হাজার ৮৫৪টি নারীপ্রধান পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। পরবর্তীতে দারিদ্র্য সূচক বিশ্লেষণ করে পরিবারগুলোকে পাঁচটি শ্রেণিতে ভাগ করা হয়। যাচাই-বাছাই শেষে ৪৭ হাজার ৭৭৭টি পরিবারকে ভাতার জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓