1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা

নলছিটিতে প্রবাসী মায়ের সাথে মোবাইলে ঝগড়া করে কলেজ ছাত্রীর আত্মহত্যা

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ৪৬৬ বার পড়া হয়েছে

ঝালকাঠির নলছিটিতে প্রবাসী মায়ের সঙ্গে বাক-বিতন্ডের পর অনামিকা আক্তার আদুরী (১৭) নামের এক
কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার(১৫ জুন) রাতে উপজেলার মোল্লারহাট ইউনিয়নের মালুহার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কলেজছাত্রী স্থানীয় বাসিন্দা অলি ইসলামের প্রথম স্ত্রীর বড় মেয়ে।প্রতিবেশীরা জানান, আদুরীর মা দীর্ঘদিন ধরে প্রবাসে আছেন। এরই মধ্যে তার বাবা দ্বিতীয় বিবাহ করেছেন। এতে বাবা-মায়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়। তবে মেয়েটি তার বাবার সঙ্গেই থাকত।ঘটনার দিন বৃহস্পতিবার দুপুরে মেয়েটি নিজের ঘরে দীর্ঘ সময় তার মায়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছে। এ সময় মায়ের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। এরপর রাতে তার বাবা বাসায় এসে তার রুমের ভেতর থেকে আটকানো পেয়ে অনেক ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে পেছনের জানালা দিয়ে দেখতে পান তার মেয়ে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় আছে। পরে পুলিশকে খবর দিলে তারা এসে দরজা ভেঙে লাশ উদ্ধার করে।
নিহত অনামিকা আক্তার আদুরী ঝালকাঠি সরকারি মহিলা কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের দ্বিতীয় বর্ষের
শিক্ষার্থী ছিল। তার বাবা একজন মুদি ব্যবসায়ী।নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মু. আতাউর রহমান জানান, আত্মহত্যার খবর পেয়ে বৃহস্পতিবার রাতে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মায়ের সঙ্গে অভিমান করেই সে আত্মহত্যা করেছে। অন্য কোনো কারণ থাকলে তা তদন্তে জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓