1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা কাউখালীতে ভাত কম রান্না করায় ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার কাউখালীতে নানা কর্মসূচিতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পিরোজপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল কাউখালীতে ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

সাংবাদিক নাদিম হত্যার বিচাররের দাবীতে ঝালকাঠিতে সাংবাদিকদের মানববন্ধন

  • প্রকাশিত: রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ৫৭০ বার পড়া হয়েছে

বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম, মানব জমিন ও একাত্তুর টেলিভিশনের জামালপুর প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিমকে নির্মমভাবে হত্যার বিচার দাবীতে ঝালকাঠি জেলার সকল সাংবাদিক সংগঠন মানববন্ধন কর্মসূচি পালিত করেছে।রবিবার(১৮ জুন) সকালে ১১টায় ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক ফোরামের কার্যালয়ের সাম্মুখের সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আজমীর হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, প্রেসক্লাবের সাবেক সহসভাপতি মুক্তিযোদ্ধা যমুনা টিভির জেলা প্রতিনিধি দুলাল সাহা, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি অলোক সাহা, এখন টেলিভিশনের রিপোর্টার আল-আমিন তালুকদার, রিপোর্টার্স ইউনিটির সভাপতি একেএম মোতালেব হোসেন ও জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এমদাদুল হক স্বপন, সাংবাদিক আতিকুর রহমান, মানিক আচার্য্য ও এম এম রাজ্জাক বক্তব্য রাখেন। মানববন্ধনে টেলিভিশন সাংবাদিক ফোরামের সাংগঠনকি সম্পাদক খালিদ তালুকদার, কোষাধ্যক্ষ রুহুল আমিন রুবেল, রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক এজিএম মিজানুর রহমান, মিডিয়া ফোরামের সভাপতি মনির হোসেন, সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন, সাংবাদিক রুবেল হোসেন, সাংবাদিক উজ্জল হোসেন, গাজী গিয়াস উদ্দিনসহ সর্বস্থরের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার সাথে জড়িত প্রত্যক খুনীকে আইনের আওতায় এনে বিচারের মুখোমূখী করার ও স্বাধীনতার পর থেকে এ যাবত খুনের শিকার হওয়া সকল সাংবাদিকদের অবিলম্বে বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন বা হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন করার দাবী জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓