1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান

মির্জা আব্বাসকে মানহানির অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা

  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৩৮৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের মানহানি করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালত অভিযোগটি আমলে নিয়ে অভিযুক্ত নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন। রবিবার (৮ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে বিএনপির রমনা থানার সভাপতি আশরাফুল ইসলাম বাদী হয়ে এই মামলার আবেদন করেন। ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।মামলার এজাহার সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মির্জা আব্বাসের বিপরীতে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। নির্বাচনে তিনি বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হন। অভিযোগ রয়েছে, নির্বাচনের সময় থেকেই নাসীরুদ্দীন পাটওয়ারী মির্জা আব্বাসের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা ও মানহানিকর বক্তব্য প্রদান করে আসছিলেন।বাদীপক্ষের দাবি, নির্বাচনে পরাজিত হওয়ার পর নাসীরুদ্দীন পাটওয়ারী আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি বিভিন্ন অনলাইন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক ও ইউটিউব) মির্জা আব্বাসের বিরুদ্ধে পরিকল্পিতভাবে কুৎসা রটাতে থাকেন। সবশেষ গত ৫ মার্চ বাদী ফেসবুকে দেখতে পান যে, নাসীরুদ্দীন মির্জা আব্বাসকে নিয়ে চরম অবমাননাকর ও রাজনৈতিক সম্মান ক্ষুণ্ণকারী বক্তব্য দিচ্ছেন।মামলায় আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে মির্জা আব্বাসের দীর্ঘদিনের রাজনৈতিক সুনাম নষ্ট করার চেষ্টা করছেন। তার দেওয়া বক্তব্যগুলো শিষ্টাচার ও সভ্য সমাজের রীতিনীতি বহির্ভূত। এই ধরনের অপপ্রচারের ফলে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং একজন প্রবীণ রাজনীতিবিদের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓