1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
আল্লাহ আমাদের সুযোগ দিলে আর কাউকে লুটপাট করতে দেবো না – ডা. শফিকুর রহমান গজারিয়া সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও বোমা উদ্ধার পিরোজপুরে গ্রীন ফোর্সের মাসিক সভা অনুষ্ঠিত পিরোজপুরে জামায়াতের জনসভা সফল করতে সংবাদ সম্মেলন গনতন্ত্র একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় মধ্যে আবদ্ধ – ইলিয়াস হোসেন মাঝি ঝালকাঠিতে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ছাত্রশিবিরের গণসংযোগ ও লিফলেট বিতরণ মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময় প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত

স্বরূপকাঠির গুয়ারেখা ইউপির উপনির্বাচনে দুই পদে ১২ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

  • প্রকাশিত: রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ৬১৮ বার পড়া হয়েছে

পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার গুয়ারেখা ইউপির উপ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন এবং একই ইউনিয়নের ২নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৩ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। রবিবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ফারজানা আক্তার দলীয় নেতাকর্মিদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়াও চেয়ারম্যান পদে গাজী মিজানুর রহমান মিজান,স্বতন্ত্র মো. মাহমুদ হাসান,শান্তা রানী সুতার, গাজী মো. হুমাউন কবির (আলতাফ), মো. বাবুল শেখ, মো. সফিকুল ইসলাম,এস এম রাসেদুল হাসান ও মো. রফিকুল ইসলাম এবং সাধারণ সদস্য পদে মো. আমিরুল ইসলাম,মো. সাইদুল ইসলাম ও এম এম হাসানুর রহমান স্ব স্ব মনোনয়ন পত্র রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসারের নিকট দাখিল করেন। রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মো. শাহীন শরীফ বিষয়টি নিশ্চিত করে বলেন ১৯ জুন সোমবার বাছাই এবং ১৭ জুলাই ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত ওই ইউপির চেয়ারম্যান মো. আব্দুর রব সিকদার ও ২নং ওয়ার্ডের সদস্য মো. হান্নান শেখের মৃত্যুতে ওই পদ দুটো শুন্য হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓