1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ

ভান্ডারিয়া উপজেলা বিএনপির কমিটি গঠন, সুমন সভাপতি : মনির সাধারণ সম্পাদক

  • প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ২৮২ বার পড়া হয়েছে

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি :

দীর্ঘ ১৬ বছর পরে পিরোজপুরের ভান্ডারিয়ায উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১১ জুলাই) বিকেলে ভান্ডারিয়া পৌরসভা মিলনায়তনে কাউন্সিলের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।এতে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আহম্মদ সোহেল মনজুর সুমন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি এবং সাবেক সদস্য সচিব মো. মনির হোসেন আকন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।এছাড়া মো. দেলোয়ার হোসেন বিপ্লবকে এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সাংগঠনিক সম্পাদক পদে যথাক্রমে আবুল কালাম আজাদ জমাদ্দার ও মো. রুহুল আমিন মুন্সী নির্বাচিত হন। উল্লেখ্য, গত ৯ জুলাই উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। এর ধারাবাহিকতায় শুক্রবার উপজেলা ও পৌর বিএনপির কাউন্সিলের মাধ্যমে কমিটি ঘোষণা করেন দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓