1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা

মোবাইলে প্রেম, বাড়ি থেকে ডেকে নিয়ে কলেজ ছাত্রীকে গণধর্ষণ

  • প্রকাশিত: সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ৫৯৩ বার পড়া হয়েছে

দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর সাথে মোবাইলে প্রেমের পর কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে বিয়ের প্রলোভনে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।শনিবার (১৭ জুন) সন্ধ্যায় লালমনিরহাট সদর উপজেলার এয়ারপোর্ট এলাকার ভুট্টা ক্ষেতে গণধর্ষণের ঘটনা ঘটে।বর্তমানে ওই শিক্ষার্থী জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার(১৮ জুন) রাতে লালমনিরহাট সদর থানায় কথিত প্রেমিক সোহাগের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিত কলেজ ছাত্রীর বড় বোন। পুলিশ ও পরিবার সূত্র জানায়, বিমান বাহিনীর সদস্য পরিচয়ে সোহাগ নামের এক যুকের সাথে লালমনিরহাট মজিদা খাতুন সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর সাথে দুই বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। প্রেমের সূত্র ধরে গত শনিবার (১৭ জুন) বিকেলে সোহাগ ওই ছাত্রীকে মোবাইলে ফোন দিয়ে এয়ারপোর্টে দেখা করতে বলে। সেখানে বিয়ের প্রলোভন দিয়ে পাশের ভুট্টা ক্ষেতে ডেকে নিয়ে ধর্ষণ করে সোহাগ। এরই মধ্যে সোহাগের দুই বন্ধু সেখানে উপস্থিত হলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী তারাও ওই কলেজ ছাত্রীকে ধর্ষণ করে পালিয়ে যায়। এদিকে রাত হলেও কলেজ ছাত্রীর সন্ধান না পেয়ে তার ফোনে যোগাযোগ করলে বাঁচানোর আকুতি জানান। পরে তার পরিবার দ্রুত ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুজি করে এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিলে সদর থানা পুলিশ গিয়ে গুরুতর আহত অবস্থায় ভুট্টা ক্ষেত থেকে কলেজ ছাত্রীকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে।এ ঘটনায় ঠিকানাহীন কথিত প্রেমিক সোহাগের মোবাইল নম্বর দিয়ে লালমনিরহাট সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিত কলেজ ছাত্রীর বড় বোন।লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এরশাদুল আলম বলেন, খবর পেয়ে কলেজ ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়েছি। মোবাইল নাম্বারের সূত্র ধরে অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓