1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বল্প পরিসরে পিরোজপুর ২৫০ শয্যার জেলা হাসপাতাল চালুর উদ্যোগ কাউখালী উপজেলা শিক্ষা অফিসারের মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে চাঁদা দাবিকে কেন্দ্র করে এক যুবকের উপর হামলার অভিযোগ জাতীয় পুরস্কার পেলেন কুষ্টিয়ার কৃতি সন্তান দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী গজারিয়ায় ১হাজার ইয়াবাসহ আটক ১,পলাতক ২ মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের বাড়িতে হামলায় গুলিবিদ্ধ ১৫, আটক-৩ সরকারি ঘোষণার পরও সকাল ৯টায় সেবা শুরু হয়নি কাউখালীর অধিকাংশ দপ্তরে নেছারাবাদে সার–কীটনাশকের তালিকা নিয়ে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতা আহত

কাউখালীতে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ৪৭৭ বার পড়া হয়েছে

পিরোজপুরের কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (২৩ জুন) সকালে দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নেতা-কর্মীরা।পরে উপজেলা পরিষদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন নেতা কর্মীরা। সন্ধ্যায় উত্তর বাজারের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে এম আব্দুস শহীদের এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক ইসাহাক আলী খান পান্না,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন,সহ সভাপতি মাহমুদ খান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক রেবেকা শাহজাদী চৈতী, আমিনুর রশিদ মিল্টন,উপজেলা যুবলীগের আহবায়ক অধ্যক্ষ অলক কর্মকার প্রমুখ।
আলোচনা শেষে কেক কেটে ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন নেতা কর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓