1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‎পিরোজপুরে বিএনপির উদ্যোগে রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচি অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ২৬৭ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে পিরোজপুর জেলা বিএনপির কার্যালয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) পিরোজপুর জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে দলীয় নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। একইসাথে ব্লাড গ্রুপিং ও বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার সুযোগ গ্রহণ করেন উপস্থিত মানুষজন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সাবেক কেন্দ্রীয় সদস্য ডা. ইমরান খান নাঈম, অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) পিরোজপুর জেলা শাখারা আহবায়ক ডা.শিকদার মাহমুদ, পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ মাতুব্বর সহ সংগঠনের নেতাকর্মীরা।এ সময় বক্তারা বলেন, বিএনপি শুধু রাজনৈতিক দল নয়, এই দল জনগণের সংকটে পাশে থাকে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ড্যাব-এর এমন উদ্যোগ প্রশংসনীয়। শহীদ জিয়াউর রহমান যে গণতন্ত্রের বীজ বপন করেছিলেন, তা পুনরুদ্ধারে বিএনপির এই কর্মসূচি জনগণের হৃদয়ে আশার আলো জ্বালাবে।এ ধরনের জনকল্যাণমুখী কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓