1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নেছারাবাদে খাবারে বিষ দিয়ে জেলের ২ গাভী মেরে ফেলার অভিযোগ

  • প্রকাশিত: বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুর নেছারাবাদের কামারকাঠিতে এক অসহায় জেলের দু’টি গর্ভবতী গাভী বিষ প্রয়োগে মেরে ফেলেছে দুর্বৃত্তরা।মঙ্গলবার (১ জুলাই) গভীর রাতে উপজেলার জলাবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে এমন নির্মম ঘটনা ঘটেছে। খবর শুনে ওই নি:স্ব জেলের বাড়ীতে ভীড় করেছে এলাকাবাসী। এ ঘটনায় এলাবাসীরা খুবই দু:খ প্রকাশ করছে। ভুক্তভোগী অসহায় জেলে সোহাগের দাবি কেহ রাতের আধারে কলা বা আমের সাথে বিষ প্রয়োগ করে গরুকে খাইয়ে দিয়েছে। এতে তার গরু দুইটি মারা গেছে। গরু দুইটি অন্তঃসত্ত্বা বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। মৃত গরুর বর্তমান বাজার দর কম পক্ষে ২ লাখ টাকা বলে দাবি এলাকাবাসী সহ ভুক্তভোগী পরিবারের। ওই অসহায় ক্ষতিগ্রস্ত জেলে সোহাগ মিয়ার স্ত্রী পারভীন বেগম জানায়, তাদের মোট তিনটি গরু। প্রতিদিনের মতো তিনি দুপুরে গরুকে গোসল করিয়ে ভাতের মাড়ের সাথে খইর, ভূষি মিশিয়ে তিনটা গরুকে তিনটি বালতিতে খেতে দেন। এরপরে খড় খাওয়ান। পরে বিকালে তার স্বামী কাচা ঘাস এনে সেগুলোকো পানিতে পরিস্কার করে খেতে দেন। সন্ধ্যার পরে তার স্বামী জাল নিয়ে নদীতে বের হন। আনুমানিক এশার আযানের পর গরুগুলো গোয়ালঘরে বসে ছটফট করছিল। টের পেয়ে বাহিরে গিয়ে দেখেন। একটি গরু মাটিতে শুইয়ে ছটফট করছে। এসময় মুখ দিয়ে লালা বের হচ্ছে। সাথে সাথে অপর একটি গরু মাটিতে কাত হয়ে পড়ে যায়। এসময় বাকি ষাড় গরুটি লাফালাফি করছে। পরে ডাক্তার এসে ষাড়গরুকে ইনজেকশন ও ঔষধ দিলে একটু সুস্থ হয়। এর পূর্বে বাকি দুইটি গরু মারা যায়।জেলে সোহাগ মিয়া বলেন, ডাক্তার এসে একটি গরুকে সুস্থ করতে পেরেছে। তবে বাকি দুইটি গরু মারা গেছে। তার দাবি গরুকে কেউ বিষ প্রয়োগ করে হত্যা করেছে। তিনি বলেন, ব্র্যাক থেকে কিছু টাকা পেয়েছিলাম। সাথে কিছু টাকা কিস্তি উঠিয়ে একটি গরু কিনেছিলাম। সেই গরু থেকে মোট তিনটি গরু হয়েছে। দুর্বৃত্তের বিষ প্রয়োগে আমার দুইটি গরু শেষ। সাথে আমি পথে বসে গেলাম। নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বনি আমিন বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓