1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালী মহিলা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার বিকল্প নেই – আহম্মদ সোহেল মনজুর ভান্ডারিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপি এদেশের উন্নয়নের জন্য কাজ করে…. গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষ বরণ উদযাপন মঠবাড়িয়ায় ভুয়া চিকিৎসক ও ক্লিনিক মালিককে কারাদণ্ড পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫ম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বাংলা নববর্ষের ইতি কথা ইতিহাস ঐতিহ্যে বাঙালির নববর্ষ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম বসন্তের শেষ লগনে ঝালকাঠির জলাশয়ের টগর ফুলের অপরূপ সৌন্দর্যে বিমোহিত পথচারীরা

বাগমারায় আগুনে দগ্ধ হয়ে স্কুল শিক্ষিকার মৃত্যু, দগ্ধ চিকিৎসক দুই সহোদর

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জুন, ২০২৩
  • ৪৮৪ বার পড়া হয়েছে

রাজশাহীর বাগমারায় রান্নাঘরের খড়ির আগুনে দ্বগ্ধ হয়ে ঘুমন্ত অবস্থায় স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে,মৃতের চিকিৎসক দুই সন্তান আগুনে দগ্ধ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ।ঘটনাটি শুক্রবার(৩০ জুন)রাত ২টার দিকে বাগমারা উপজেলার মাদারিগঞ্জ(পূর্বের আশা সিনেমা হল) বর্তমানে নিহতের বসবাসকারী বাসায়।দগ্ধ হয়ে মৃত্যু বরনকারী ফরিদা ইয়াসমিন(৪২)দুর্গাপুর উপজেলার শিবপুর বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা ও দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে বিশেষজ্ঞ এজাজুল বাশার স্বপনের সহধর্মিণী। শরীরের ৪৫ ভাগ পুড়ে দ্বগ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তাদেরই দুই পুত্র সদ্য এমবিবিএস শেষ করা চিকিৎসক সন্তান ডা. রাশিদুল বাসার ও ডা.শাফিউল বাসার।নিহতর পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার পবিত্র ঈদুল আযহার দিন রাতে রান্নাবান্না করে পরিবারের সকলে মিলে রাতের খাওয়া দাওয়া করেন। রাত্রিতে খাওয়া দাওয়া শেষে মৃতের স্বামী দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্সরে বিশেষজ্ঞ এজাজুল বাশার স্বপন তিনি তাদের শহরের বাসায় চলে যান।পরে রাত্রি এগারোটার দিকে স্কুল শিকিক্ষা তার দুই চিকিৎসক দুই সন্তান নিয়ে আলাদা আলাদা কক্ষে ঘুমিয়ে পড়েন।রাতে রান্না ঘরের চুলার আগুন থেকে পুরো বাসায় আগুন লেগে যায়। এসময় ঘুমিয়ে থাকা শিক্ষিকা ফরিদা ইয়াসমিন কক্ষেই ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। পাশের কক্ষে থাকা চিকিৎসক দুই ভাইয়ের শরীরে আগুন লাগলে তারা বাসার ছাদে উঠে নিচে লাফ দিয়ে বাঁচার চেষ্টা করে। পরে রাত পৌনে তিনটার দিকে তাদেরকে এলাকাবাসী উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।চিকিৎসক দুই ভাইয়ের শরীরের ৪৫ ভাগ পুড়ে গেছে বলে জানিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক। চিকিৎসক দুই ভাইয়ের শারীরিক অবস্থা ও অবনতি ঘটলে রাতেই তাদেরকে ঢাকা বার্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓