1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

মোটরসাইকেলে বসে সেলফি তোলার সময় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জুন, ২০২৩
  • ৭১৮ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরে মোটারসাইকেলে বসে সেলফি তোলার সময় দুইটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।এসময়ে আরও তিনজন আহত হয়েছেন।শুক্রবার(৩০ জুন)সন্ধ্যা ৬ টার দিকে সদর উপজেলার লক্ষ্মীপুর-ভোলা জাতীয় মহাসড়কের সাইফিয়া দরবার শরীফ এলাকা এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—রাজন হোসেন (১৮) ও সাফায়েত হোসেন(১৮)।নিহত রাজন লক্ষ্মীপুর পৌরসভার পশ্চিম লক্ষ্মীপুর এলাকার আক্তার হোসেনের পুত্র ও সাফায়েত সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আটিয়াতলি এলাকার মো. মনজুর পুত্র আহতরা হলেন—শোয়েব ইসলাম (১৮),রিয়াজ (১৯) ও তুষার (৩০) প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়,ঘটনার সময় মোটরসাইকেলে বসা আরোহীরা সেলফি তুলতে যায়। এসময় দ্রুত গতির দুটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুইজন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, দুই জনকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল।এসময়ে তিন জনকে আহত অবস্থায় নিয়ে আসলে এদের মধ্যে তুষার নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। আহত অন্যদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓