1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গলাচিপার ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন নেছারাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ দোকান পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ১০ কোটি টাকা কাউখালীতে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী ও পেশাদার চোর গ্রেফতার গলাচিপায় ১৫শ পিস ইয়াবা সহ মা-ছেলে আটক ডিওয়াইডিএফ’র কেন্দ্রীয় কমিটির সম্পাদক নির্বাচিত হয়েছেন রাজাপুরের পলাশ ব্যাডমিন্টনে জাতীয় পর্যায়ে অংশ নেবে নেছারাবাদের শিক্ষক কন্যা স্নিগ্ধা ও মৌসি কাউখালীতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড নাজিরপুরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

টাঙ্গাইলে ঈদে ঘুরতে বের হয়ে দুই বন্ধুসহ নিহত ৩, আহত ৫

  • প্রকাশিত: শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ৫২০ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে ঈদে ঘুরতে বের হয়ে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধসহ ব্যাটারি চালিত অটোরিকশার তিন জন নিহত হয়েছে।এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছে।শুক্রবার(৩০ জুন)বিকেলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গাতে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হচ্ছেন,ব্যাটারি চালিত অটোরিকশার চালক মো. বাবু মিয়া (৩৫)।তিনি টাঙ্গাইল শহরের দক্ষিণ কলেজপাড়া মহিষখোলা এলাকার শাহজাহান মিয়ার ছেলে।অপর দুই বন্ধু হচ্ছে,একই এলাকার আতোয়ার মিয়ার ছেলে মো.আওয়াল মিয়া (১৭), আব্দুর রিপনের ছেলে মো.ফকর (১৬)।নিহত আওয়াল মিয়ার মামা রায়হান মিয়া জানান,ঈদ উপলক্ষে ওরা বন্ধুরা ১১ জন মিলে ঘুরতে বের হয়েছিলো।ওদের অটোরিকশার সাথে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়।সেখানে কর্তব্যরত চিকিৎসক চালকসহ তিন জনকে মৃত ঘোষণা করেন।গুরুত্বর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য পাঁচ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। নিহতদের লাশ বাড়িতে আনা হয়েছে।এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদ হাসান বলেন,গোপালপুরের দ্রুতগামী পরিবহনের একটি বাস ঢাকা থেকে গোপালপুরের দিকে যাচ্ছিলো।অপর দিকে ব্যাটারি চালিত একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।ঘটনাস্থলে গিয়ে বাস পাওয়া যায়নি। তবে অটো পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓