1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২০ মে ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষা কর্মকর্তা আহত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

মঠবাড়িয়ায়(পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়িয়ার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনসুর হেলাল ও সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ আরিফুজ্জামান মোটর সাইকেল দূঘটনায় আহত হয়েছেন।মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা পরিষদ এর সামনে এ দূর্ঘটনা ঘটে।জানাযায়, সকাল সাড়ে ১০ টার দিকে দুই কর্মকর্তা অফিস থেকে স্কুল পরিদর্শনের উদ্দেশ্যে মোটর সাইকেল যোগে রওনা দিয়ে ছিলেন। এ সময় উপজেলা পরিষদের গেটের সামনে ট্রাক – মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মারাত্নক আহত হন তারা। পর স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিক্ষা অফিসার মোঃ মনসুর হেলালকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অপর সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ আরিফুজ্জামানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক জানান,আহত অবস্থায় দুই জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। এর মধ্যে মনসুর হেলালের মাথায় আঘাত থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ আরিফুজ্জামানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓