1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময় প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

ঝালকাঠিতে রিক্সা চালকের মাঝে ছাতা ও দরিদ্র নারীকে ইয়াসের সেলাই মেশিন বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ৪৩০ বার পড়া হয়েছে

ঝালকাঠিতে ইয়ুথ এ্যাকশন সোসাইটি-ইয়াসের প্রোজেক্ট “স্বাবলম্বি” এর আওতায় দরিদ্র নারীকে সেলাই মেশিন ও বর্ষায় বৃষ্টি থেকে সুরক্ষায় রিক্সা চালকের মাঝে ইয়াসের ছাতা বিতরণ করা হয়েছে। শনিবার (৮জুলাই) বিকাল ৫টায় ঝালকাঠি শহরের কাঠালতলায় ইয়াসের প্রধান কার্যালয়ে বিতরণের সময় উপস্থিত ছিলেন ইয়ুথ এ্যাকশন সোসাইটি-ইয়াস’র উপদেষ্টা ইসরাত জাহান সোনালী, কাউন্সিলর সাবিনা ইয়াসমিন, উপদেষ্টা ও এ্যাডভোকেট আক্কাস সিকদার, উপদেষ্টা ও সমাজসেবক ছবির হোসেন, শুভাকাঙ্খী ইয়াসের সভাপতি আবির হোসেন রানা,সহ-সভাপতি এস.এম.পারভেজ,সম্পাদক মাহিদুল ইসলাম রাব্বি, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন রানা সহ সদস্য শাকিল হাওলাদার রনি, মশিউর রহমান খোকন সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনের উপদেষ্টা ইসরাত জাহান সোনালী বলেন, সংগঠনের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি ইয়াসের উপদেষ্টা, শুভাকাঙ্খী ও সদস্যদের অর্থায়নে আমরা ইয়াসের বিশেষ প্রোজেক্ট “স্বাবলম্বি” এর আয়োজন করি। এরই অংশ হিসেবে আজ সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। পাশাপাশি বর্ষায় শহরের যেসব রিক্সা চালক আছেন তাদের মাঝে উপদেষ্টা ও সদস্যদের উপস্থিতিতে ছাতা বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓