1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা কাউখালীতে ভাত কম রান্না করায় ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার কাউখালীতে নানা কর্মসূচিতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পিরোজপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

ইয়াসের উদ্যোগে শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে আম উৎসব

  • প্রকাশিত: রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ৫৮৬ বার পড়া হয়েছে

ঝালকাঠিতে ইয়ুথ এ্যাকশন সোসাইটি-ইয়াসের আয়োজনে শিক্ষার্থীদের নিয়ে জ্যৈষ্ঠ মাস উপলক্ষ্যে আম উৎসব এর আয়োজন করা হয়েছে। রবিবার (৯জুলাই) সকাল ১১টায় ঝালকাঠি শহরের কলেজ খেয়াঘাট এলাকায় শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আম উৎসব অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ইয়ুথ এ্যাকশন সোসাইটি-ইয়াস’র উপদেষ্টা ও সমাজসেবক হাসান মাহমুদ, ছবির হোসেন, ফিরোজ হাওলাদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান মামুন, ইয়াসের সভাপতি আবির হোসেন রানা, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন রানা, সদস্য মেহেদি হাসান, শাহনাজ মুন, রোহান মল্লিক সহ অন্যান্য বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সংগঠনের উপদেষ্টারা তাদের বক্তব্যে বলেন, ইয়াস শিশু ও তরুণদের দক্ষতা বৃদ্ধি, শিশুদের মানুসিক বিকাশ সাধনে নানা আয়োজন করে থাকে। পাশাপাশি পরিবেশ ও সমাজের উন্নয়নে নানা আয়োজনের মাধ্যমে দেশের জন্য ভূমিকা রাখছে। এরই অংশ হিসেবে আজ শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়ে ইয়ুথ অ্যাকশন সোসাইটি-ইয়াসের আয়োজনে শিক্ষার্থীদের নিয়ে জ্যৈষ্ঠ মাস উপলক্ষ্যে আম উৎসব এর আয়োজন করা হয়। শিক্ষার্থীরা আম পাওয়ার পরে যে উচ্ছাস ও আনন্দ তাদের হাঁসি মাধ্যমে প্রকাশ পায় এই হাঁসিটাই আমাদের সদস্যদের আগামীতে কাজ করতে অনুপ্রাণিত করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓