1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২৭ মে ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু কুরবানি ঘিরে হাতুড়ির শব্দ আর আগুনের উত্তাপে মুখরিত ঝালকাঠির কামার পাড়া সিরাজদিখানে শিশু রামিসা ও আছিয়া ধর্ষণ এবং হত্যাকারীর দাবীতে মানববন্ধন প্রেসক্লাব গলাচিপার নতুন কমিটি ঘোষণা ঈদ কে ঘিরে অস্থির মসলার বাজার। বাজার মনিটরিং দুর্বলে সুযোগ নিচ্ছেন ব্যাবসায়ীরা কাউখালীতে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষা কর্মকর্তা আহত কাউখালীতে আইএফআইসি ব্যাংকের আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত গজারিয়ায় সালিশে সংঘর্ষে আহত দুই গজারিয়ায় বোনকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ভাইকে মারধর, সংঘর্ষে আহত ২

নড়াইলে জমির সীমানা বিরোধে বাবলু শেখ হত্যাকান্ডে ২৭জনের নামে মামলা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ৪৮৭ বার পড়া হয়েছে

নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিনের হান্দলা গ্রামে বাবলু শেখ (৫৮) হত্যার ঘটনায় ২৭ জনের নামে মামলা হয়েছে। বুধবার (১২ জুলাই) রাতে নিহতের স্ত্রী সাজেদা বেগম বাদী হয়ে লোহাগড়া থানায় মামলাটি দায়ের করেছেন (মামলা নং-১২)। মামলায় উল্লেখ করা হয়েছে, গত ১১ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে নিহতের চাচাতো ভাই রিপন শেখ তার পক্ষের লোকজন নিয়ে সীমানা নিয়ে বিরোধপূর্ণ বাবলু শেখের জমির তালগাছ কাটতে যান। বিষয়টি জানতে পেরে বাবলু শেখ ঘটনাস্থলে গিয়ে তালগাছ কাটা বন্ধ করতে বলেন। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে বাবলু শেখের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। ঘটনার সময় বাবলু শেখের আরো তিন ভাই এগিয়ে আসলে তাদের ওপরও হামলা চালানো হয়। বুকে ধারালো অস্ত্রের আঘাতে বাবলু শেখের প্রচুর রক্তক্ষরণ হয়। তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মামলায় আসামী করা হয়েছে নিহতের চাচাতো ভাই রিপন শেখ (৪৫), মুরাদ শেখ (৪০), নাছির শেখ (৩৫) ও উইনছান শেখ (৪৮), রিপনের পক্ষীয় একই গ্রামের ছাকা শেখ (৫০), মফিজুর কাজী, জাকির মোল্যা (৫০), মিজানুর শেখ (৪৫), হুমায়ুন শেখ (৪৫), মনির শেখ (৩৫), খোকন শেখ (৩০),বাড়ীভাঙ্গা গ্রামের ছাকায়েত মোল্যা (৫৫), লাবলু মোল্যা (৪৮), চরব্রাহ্মণডাঙ্গা গ্রামের নাজির মোল্যা (৫০), মোস্তাক মোল্যা (৪২), নূর আলম মোল্যা (৩৫), শহিদুল্লাহ মোল্যা (৫৫), রুবেল মোল্যা (২৫), রমজান মোল্যা (৩০), রহমান শেখ (৪৫), ব্রাহ্মণডাঙ্গা গ্রামের নূরুজ্জামানন ওরফে নূরনবী (৬০), জনি মোল্যা (৩০), হুমায়ুন মোল্যা (৫০), মোনায়েম মোল্যা (৪০), মাহাবুব মোল্যা (৫০)। এদের মধ্যে নূরুজ্জামান ওরফে নূরনবীকে হুকুমের আসামী করা হয়েছে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাসির উদ্দিন জানান, নিহতের স্ত্রী সাজেদা বেগম বাদী হয়ে ২৭ জনের নামে বুধবার রাতে মামলাটি দায়ের হয়েছে। মামলা নং-১২। আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓