1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১৭ মে ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী ও পেশাদার চোর গ্রেফতার গলাচিপায় ১৫শ পিস ইয়াবা সহ মা-ছেলে আটক ডিওয়াইডিএফ’র কেন্দ্রীয় কমিটির সম্পাদক নির্বাচিত হয়েছেন রাজাপুরের পলাশ ব্যাডমিন্টনে জাতীয় পর্যায়ে অংশ নেবে নেছারাবাদের শিক্ষক কন্যা স্নিগ্ধা ও মৌসি কাউখালীতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড নাজিরপুরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু এমপি পরিদর্শনের পর গজারিয়ায় খালের ওপর নির্মিত অবৈধ বাঁধ অপসারণ করল কোম্পানি গজারিয়ায় পূর্ব শক্রতার জেরে স্বামী স্ত্রীকে পিটিয়ে আহত,বাড়িঘর ভাংচুর,লুট রাতে টর্চ জ্বালিয়ে উদ্বোধন এমপির,দিনের আলোয় পরিদর্শন ইউএনও’র

গলাচিপায় ১৫শ পিস ইয়াবা সহ মা-ছেলে আটক

  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

আল মামুন গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপায় ১৫শ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ এক নারী ও তিন যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের গুরিন্দা বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন— রোকেয়া বেগম (৪৭), মোঃ ইমন মিয়াজী (২৩), মোঃ রিয়াদ মাহমুদ ইভান (২৫) ও মোঃ শাকিল সরদার (১৯)। অভিযানে মাদক বিক্রির নগদ ৭ হাজার ২৯০ টাকাও উদ্ধার করা হয়।থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা থানার একটি চৌকস দল ওই এলাকার মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালায়। এ সময় তাদের তল্লাশি করে ১ হাজার ৫০০ পিস ইয়াবা পাওয়া যায়। তারা একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্র। গত প্রায় ৯ মাস আগে মাত্র ১০ হাজার টাকা পুঁজি নিয়ে তারা এই ব্যবসা শুরু করে। শুরুতে তারা ৫০ পিস করে ইয়াবা এনে খুচরা বিক্রি করতেন। পরে তারা ঢাকা থেকে বড় চালান আনা শুরু করেন। সর্বশেষ চালানে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে ১৫শ পিস ইয়াবা এনে তারা গলাচিপাসহ আশপাশের এলাকায় বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন।গলাচিপা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জিলন সিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, সারা দেশে মাদক নির্মূলে বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে এই সফল অভিযান পরিচালনা করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓