1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কাউখালীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১৮৮ বার পড়া হয়েছে
Oplus_131072

কাউখালী পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রির উদ্দেশ্যে রাখার অপরাধে তৌহিদ মেডিকেল হলের মালিক মোঃ কামরুজ্জামানকে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৩ মে) দুপুরে উপজেলার হাসপাতাল রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান। এ সময় ফার্মেসিতে তল্লাশি চালিয়ে বেশ কিছু মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়।অভিযান চলাকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, “জনস্বাস্থ্যের সঙ্গে জড়িত বিষয়ে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি বা সংরক্ষণ সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓