1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা

কুমিল্লায় চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

  • প্রকাশিত: রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ৪৬০ বার পড়া হয়েছে

কুমিল্লায় মোটরসাইকেল চোর চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে কোতয়ালী ও সদর দক্ষিন মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে তিনটি চোরাই মটর সাইকেল ও একটি সিএনজি চালিত অটো রিক্সা উদ্ধার করা হয়। রোববার(১৬ জুলাই) বিকালে কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান বিষয়টি জানান। এক সংবাদ সম্মেলনে তিনি জানান, রোববার সকালে কুমিল্লা কোতয়ালী থানা পুলিশ নগরীর টমছমব্রীজ এলাকা থেকে চুরি হওয়ার ১২ ঘন্টার মধ্যে চোরাই মটর সাইকেলসহ একজনকে গ্রেপ্তার করে। অপরদিকে সদর দক্ষিণ থানা পুলিশ সংঘবদ্ধ মোটরসাইকেল চোরের মূল হোতাসহ ছয় জন আসামীকে জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করে। এসময় চোরাই কাজে ব্যবহৃত একটি সিএনজি গাড়িসহ দুটি চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লার মুরাদনগর উপজেলার মোঃ রুবেল, পাহাড়পুর এলাকার হেদায়েত উল্লাহ মনির, মনোহরগঞ্জ উপজেলার হাবিবুর রহমান হাবিব, নোয়াখালীর সোনাইমুড়ির সালাউদ্দিন ছোটন, সেনবাগ থানার রিপন নূর মোহাম্মদ, নগরীর সংরাইশ এলাকার রবিউল আলম। পুলিশ সুপার আব্দুল মান্নান জানান, আসামীরা সকলে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য হয়ে দীর্ঘদিন কুমিল্লা জেলা ও আশপাশের জেলায় মোটরসাইকেল চুরি করে আসছে। তাদের বিরুদ্ধে একাধিক মাদক, চুরি, অস্ত্র ও ডাকাতি মামলা রয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓