1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন

গজারিয়ায় প্রতিপক্ষের হামলায় এক যুবককে মৃত্যু

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলায় প্রতিপক্ষের হামলায় জয়(২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত জয়(২৬)উপজেলার বাউশিয়া ইউনিয়ন এর চর চৌদ্দ কাউনিয়া গ্রামের মো:জামাল হোসেনের ছেলে। জানা যায়,বুধবার রাত ৮ঘটিকায় গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়ন এর চরচৌদ্দ কাউনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয়’রা জানান, জামাল হোসেন এর সাথে গ্রামের বেকু হাসান গ্রুপেরদীর্ঘ দিন যাবৎ এলাকায় প্রভাব বিস্তার নিয়ে একাধিক বার হামলার ঘটনা ঘটে,কিছুদিন আগেও নিহত জয় এর বাবাকে কুপিয়ে জখম করে ও চাচা মুক্তার হোসেন এর কব্জি বিচ্ছিন্ন করে ফেলে।এ বিষয়ে জয় এর বাবা জামাল হোসেন বলেন, রাত আনু মানিক ৮ ঘটিকায় স্থানীয় দেলোয়ারস হ তিনজন জয়কে ডেকে নিয়ে যায়,কিছুক্ষন পরে বিকট গুলির শব্দ পাই,বাড়ির পাশেই রাস্তায় যবেকু হাসান -লালু গ্রুপের চিহ্নিত সন্ত্রাসীরা তাকে প্রথমে গুলি ও পরে কুপিয়ে আমার ছেলেটাকে মেরে ফেলে।স্থানীয়’রা ও আত্নীয় স্বজন’রা জয়কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্ত্যবরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ জানিয়েছেন,রাতেই নিহতের বোন জান্নাতি বাদী হয়ে মামলা দায়ের করেন, এই ঘটনা জড়িতদের কোন ভাবেই ছাড় দেওয়া হবে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓