1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান

গজারিয়া আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমের অভিযোগ, নারীসহ আটক ৫

  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৫৬৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমের অভিযোগে নারীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। ঢাক-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ভাটেরচর এলাকার ফ্রেস ভাটেরচর গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় এ অভিযান চালায় পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই বাড়িটির মালিক রাসেল মিয়া। নারায়ণগঞ্জের দেলোয়ার হোসেন নামের একজন ব্যক্তি বাড়িটি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে গেস্ট হাউস পরিচালনা করছিলেন। হোটেলটিতে নিয়মিত সন্দেহজনক ব্যক্তির যাতায়াত দেখা গেলেও গতকাল স্থানীয়রা সরাসরি বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশকে খবর দেন। পরে গজারিয়া থানার একটি টহল দল গিয়ে পাঁচজনকে আটক করে থানায় নিয়ে যায়।আটক ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জের বন্দর উপজেলার তমা আক্তার (২৮), জামালপুরের সাথি আক্তার (২০), পটুয়াখালীর শামীমা আক্তার (২২), গজারিয়ার বর্ষা (১৮) ও সুমন মিয়া (২৫)।এ বিষয়ে বাড়ির মালিক রাসেল মিয়ার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজাদ বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসামাজিক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে নারীসহ পাঁচজনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাটির সঙ্গে যারা জড়িত, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓