1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দুর্নীতি ও অনিয়মে অভিযোগে নলছিটির প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বদলি

  • প্রকাশিত: সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ৫৭৭ বার পড়া হয়েছে

দুর্নীতি-অনিয়মের অভিযোগে ঝালকাঠির নলছিটি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিনকে ভোলা জেলার বোরহানউদ্বদিনে বদলি করা হয়েছে। গত ১৩ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে আরও জানানো হয়, ১৭ জুলাইয়ের মধ্যে বদলিকৃত ভোলার বোরহানউদ্দিন উপজেলায় যোগদান না করলে ১৮ জুলাই শিক্ষা অফিসার মো. রুহুল আমিন স্ট্যান্ড রিলিজ বলে গণ্য হবেন। রুহুল আমিনের বিরুদ্ধে নানান নিয়ম দেখিয়ে শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে টাকা আদায়ের অভিযোগ ওঠে। তিনি অফিস খরচ দেখিয়ে শিক্ষকদের কাছ থেকে টাকা আদায় করেছেন এবং ল্যাপটপ বিতরণের অনুষ্ঠানের নামে ১১৫টি স্কুল থেকে দুইশত করে টাকা আদায় করেছেন বলে অভিযোগ। এছাড়া প্রতিবছর স্লিপ ফান্ডের বরাদ্দকৃত ২৫ হাজার টাকা অনুমোদনের জন্য অফিস খরচ বাবদ ৬০০ করে টাকা আদায় করেছেন এবং ক্ষুদ্র মেরামত বাবদ প্রতি স্কুল থেকে ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত আদায় করেছেন। তিনি স্কুল বাউন্ডারি বরাদ্দ এনে দেওয়ার নামে ১৫ থেকে ২০ হাজার টাকা চুক্তিতে নেওয়া, ২০২৩ সালে ৫৫ জন নবনিযুক্ত শিক্ষকের কাছ থেকে ১ হাজার টাকা করে আদায় করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া শিক্ষা অফিসের বাৎসরিক অফিস কনটিজেন্সি যথাযথভাবে খরচ না করে আত্মসাৎ করার অভিযোগ রয়েছে রুহুল আমিনের বিরুদ্ধে। শিক্ষকদের অনলাইন বদলিতে অনিয়মসহ এসব বিষয় নিয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে ভুক্তভোগীরা একাধিক অভিযোগ করেছেন। অভিযোগগুলো এখন তদন্তাধীন। অভিযোগ ও বদলির বিষয়ে শিক্ষা কর্মকর্তা মো.রুহুল আমিনের সঙ্গে যোগাযোগ করতে কল দিলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓