1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময় প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

অসুস্থ অসহায় মানুষের কল্যাণে শেখ হাসিনা সরকার… এসএম শাহজাদা এমপি

  • প্রকাশিত: সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ৪৪৫ বার পড়া হয়েছে

মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যাণ তহবিল থেকে গরীব দুস্থ অসহায় রুগ্ন অসুস্থ মানুষের সাহায্যার্থে পটুয়াখালী-৩
(গলাচিপা-দশমিনা) নির্বাচনী এলাকার মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এস এম শাহজাদা রবিবার গলাচিপা উপজেলার ৬০ জন অসহায় অসুস্থ গরীব মানুষের মাঝে নগদ টাকার চেক বিতরণকালে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দেশের মানুষের ভাগ্য উন্নয়নে সর্ব ক্ষেত্রে সহায়তা দিয়ে কল্যাণ করে যাচ্ছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও জননেতা মু. শাহিন, অফিসার্স ইনচার্জ শোনিত কুমার গায়েন, আ’লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটু, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবিদ হোসেন রুবেল ,জেলা পরিষদের সদস্য ও আওয়ামীলীগ নেতা মাইনুল ইসলাম রনো, বীর মুক্তিযোদ্ধা মোঃ শামসুদ্দীন শানু ঢালী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন চরকাজল ইউপি চেয়ারম্যান মোঃ হাবিব মোল্লা, প্রেসক্লাব সভাপতি মু:খালিদ হোসেন মিল্টন প্রমুখ। সভায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী। সার্বিক সহযোগিতা ও আয়োজনে দায়িত্ব পালন করে উপজেলা প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓