1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার গজারিয়ায় ধর্ষণে দুই মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালী মহল বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন গোলাম আযমের ছেলে আযমী পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক

ঝালকাঠিতে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ৪৯৬ বার পড়া হয়েছে

ঝালকাঠি শহরের ফায়ারসার্ভিস মোড় এলাকা থেকে বুধবার (১৮ জুলাই) বিকেল ৪ টায় ক্ষমতাসীন আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা বের হয়।দলটির জেলা শাখার সাধারণ সম্পাদক এড.খান সাইফুল্লাহ পনির এই শোভাযাত্রায় নেতৃত্ব দিয়েছেন। শোভাযাত্রাটি শহর প্রদক্ষীন করে একই স্থানে এসে শেষ হয় এবং সেখানে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, মহিলালীগেরর জেলার নেতাদের পাশাপাশি বিপুলসংখ্যক কর্মী-সমর্থক এতে অংশ নেন। জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক খান সাইফুল্লা তার বক্তব্যে বলেন, ‘দক্ষিনা জনপদে কোথাও ফেরীর বিরম্বনা নেই, সবখানেই সেতু নির্মান করে দিয়েছে শেখ হাসিনার সরকার। গত ১৪ বছরে উন্নয়ন সারা দেশেই দৃশ্যমান। আর তাই আবারো নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারাবাহীকতা চলমান রাখতে হবে। জেলা আওয়ামীগের সহ সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পৌর প্যানেল মেয়র তরুন কুমার কর্মকার, শেখেরহাট ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন খান সুরুজ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পৌর কাউন্সিলর হাফিজ আল মাহমুদ, জেলা যুবলীগের আহবায়ক পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকির, যুবলীগ নেতা কাউন্সিলর কামাল শরীফসহ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের অনেক নেতা কর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন। শোভাযাত্রার ব্যানারে সরকারের বিভিন্ন উন্নয়নচিত্র তুলে ধরা হয়। অংশগ্রহনকারীরা স্লোগান দেন ‘শেখ হাসিনার সরকার বারবার দরকার।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓