1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর

মঠবাড়িয়ার জেলেপল্লীর শিক্ষার্থীরা পেলো রঙিন ছাতা

  • প্রকাশিত: শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ৫৪৫ বার পড়া হয়েছে

বর্ষায় জেলেপল্লির দরিদ্র পরিবারের শিক্ষার্থীরা ছাতার অভাবে প্রায়ই বিদ্যালয়ে আসতে পারে না। বিষয়টি ভাবিয়ে তোলে বলেশ্বর নদীর পাড়ের সুবিধাবঞ্চিত শিশুদের জীবনমান উন্নয়নে কাজ করা হাতেখড়ি ফাউন্ডেশনের সদস্যদের। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার খেজুরবাড়িয়ার স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের উপস্থিতি ঠিক রাখতে নিলেন বিশেষ উদ্যোগ। তারা নেমে পড়লেন তহবিল সংগ্রহে পাশে পেলেন জাগ্রত তারুণ্য ও মানবিক পাঠশালাকে।প্রথম ধাপে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য ক্রয় করা হল অর্ধশতাধিক রঙিন ছাতা।শুক্রবার(২১ জুলাই) দুপুরে এসব ছাতা দেওয়া হয় প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে। ছাতা পেয়ে ৫ম শ্রেণীর ছাত্রী তাসমিয়া বলেন, ছাতার জন্য প্রায় স্কুলে যেতে পারতাম না। এখন থেকে নিয়মিত স্কুলে যেতে পারব। ৩য় শ্রেণীর ছাত্র ইয়াসিন হোসেন বলল, এটা আমাদের স্কুলে আসতে বাড়তি উৎসাহ যোগাবে। মা-বাবাও বৃষ্টির কারণে স্কুলে আসতে বারণ করবে না আর। শিক্ষক পলি রানী বলেন, ক্লাসে অনুপস্থিতির কারণ হিসেবে অনেক শিক্ষার্থী বৃষ্টি ও ছাতা না থাকার কথা বলে। কাউকে দেখেছি বই-খাতা মাথায় দিয়ে বৃষ্টিতে ভিজে স্কুলে আসতে। সত্যিই এই বিশেষ উদ্যোগ শিক্ষার্থী উপস্থিতিতে কাজে দিবে। ছাতা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক রুবেল মিয়া নাহিদ,সাধারণ সম্পাদক সৌরভ হালদার, উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইমরান হোসেন, জিয়া, আবিদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓