1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা কাউখালীতে ভাত কম রান্না করায় ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার কাউখালীতে নানা কর্মসূচিতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পিরোজপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল কাউখালীতে ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার কাউখালীতে আপত্তিকর অবস্থায় দুই শিক্ষার্থী আটক, অভিভাবকের জিম্মায় মুক্তি

ঝালকাঠির বাস দুর্ঘটনায় ভান্ডারিয়ার নিহত ৮ পরিবারের প্রত্যেকে ৫০ হাজার টাকা করে অনুদান দিলেন উপজেলা চেয়ারম্যান

  • প্রকাশিত: রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ৬৩১ বার পড়া হয়েছে

ঝালকাঠির ছত্রকান্দায় বাস দুর্ঘটনায় পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নিহত ৮ পরিবারের প্রত্যেকে ৫০ হাজার টাকা করে অনুদান দিয়েছেন ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম। শনিবার(২২ জুলাই) বিকালে নিহতদের পরিবারের সদস্যদের হাতে ব্যক্তিগত তহবিল থেকে এ অর্থ তুলে দেন তিনি। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে ঝালকাঠির গাবখান ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদ সংলগ্ন পুকুরে যাত্রীবাহী বাশার স্মৃতি নামক একটি বাস পড়ে ১৭ জন নিহত হন।পরে স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করে জেলা প্রশাসন। ওই সকল নিহতদের মৃতদেহ বাড়িতে আনার জন্য নিজের প্রতিষ্ঠিত মিরাজুল ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন চেয়ারম্যান। বাস দূঘর্টনার খবর পেয়ে ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম ও ভান্ডারিয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র ফাইজুর রশিদ জোমাদ্দার ঝালকাঠিতে ছুটে যান। তারা লাশগুলো নিহত ব্যক্তিদের বাড়িতে পৌঁছে দেন এবং প্রত্যেকের পরিবারকে লাশ দাফনের জন্য নগদ ৫০ হাজার টাকা সহায়তা দেন। শনিবার রাতে নিহত ব্যক্তিদের জানাজা শেষে লাশ দাফন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓